টু্ইটারে ৮০ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছে : ইলন মাস্ক
আট হাজার থেকে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারে! টুইটারে বর্তমানে পরিস্থিতি এমনই। সমগ্র জনবলের ৮০ শতাংশ ছাঁটাই হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
গতবছর অক্টোবর মাসের শেষভাগে টুইটারের নতুন মালিক হয়েছিলেন ইলন মাস্ক। প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার পরেই ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন তিনি।
বলা যায়, গতবছর থেকে বিশ্বজুড়ে যে কর্মী ছাঁটাইয়ের হিড়িক শুরু হয়েছিল তার আরম্ভ হয়েছিল টুইটারের হাত ধরেই। প্রথম সারির কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী, খরচ নিয়ন্ত্রণের নামে ছেঁটে ফেলা হয়েছে সবস্তরের কর্মীদের। এখনও আতঙ্কে রয়েছেন কর্মীরা।
একাধিক অফিস বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক নিজেই জানিয়েছেন যে টুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে দেড় হাজারে এসে ঠেকেছে।
ডিবিটেক/বিএমটি







